×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-২৯
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বিএনপি বলছে শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না, তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে চায়। আমি বলছি, মির্জা ফখরুল ও বিএনপি নির্বাচন অবশ্যই করবে, এখন তাদের তালবাহানা চলছে। নির্বাচনে অংশ নিতে বিএনপি একপায়ে দাঁড়িয়ে আছে। রোববার (২৯ মে) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মডেল সরকারি পার্বতী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনে সরকার প্রধান থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। আমরা তার অধীনে নিরাপদ। এতে ভয়ের কিছু নেই। বিভিন্ন রাষ্ট্রে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়ে থাকে। তিনি বলেন, অতীতে সবসময় চট্টগ্রাম উত্তর জেলার সাতটি আসন বঙ্গবন্ধু কন্যাকে উপহার দেওয়া হয়েছে। যখন দলের খারাপ সময় গেছে তখনও আমরা চট্টগ্রাম উত্তর জেলা থেকে বেশি আসন প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছি। ২০০১ সালের নির্বাচনেও চট্টগ্রামের ২৩টি আসনের মধ্যে ২টি আসন পেয়েছিল আওয়ামী লীগ। আর সেগুলো ছিল উত্তর জেলার অধীন। এখন যে আসনগুলো আছে, আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দিন না কেন, তাকে নিয়ে আপনারা ঘরে ঘরে যাবেন, আদবের সঙ্গে ভোট চাইবেন এবং আপনারা যদি আদবের সাথে ভোট চান, তাহলে আপনারা ভোট পাবেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম আল মামুনের সভাপতিত্বে এবং এবং সাধারণ সম্পাদক রাশেদুল আলমের সঞ্চালনায় ত্রি বার্ষিক এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, জাতীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, মাহফুজুর রহমান মিতা, খাদিজাতুল আনোয়ার সনিসহ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের পদস্থ নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat