×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-২৮
  • ৫৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাই, বিএনপির ষড়যন্ত্রের কোনো ঐক্যই কাজে আসবে না।
ক্ষমতায় যেতে বিএনপি আবারও অন্ধ চোরাগলি খুঁজে বেড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত। কিন্তু দেশের জনগণও যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।’
উপমন্ত্রী বলেন, নির্বাচন এলেই বিএনপি’র ঐক্যের তোড়জোড় দেশের জনগণ অতীতেও দেখেছে। সেসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ। জনগণ কোনো ফল পায়নি। বিএনপির ঐক্য অতীতে যেমন জনগণকে বিভ্রান্ত করতে পারেনি ভবিষ্যতেও পারবে না। কারণ, দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন নিয়ে বিএনপি কোনো চিন্তা-ভাবনা করে না, তারা নিজেদের নিয়েই ভাবে। কিভাবে ক্ষমতায় যাবে- সে ষড়যন্ত্রেই তারা লিপ্ত থাকে।
এনামুল হক শমীম আজ শনিবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন এবং মোক্তারেরচর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মোক্তারেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাছান আলী মাদবরের সভাপতিত্বে এ সম্মেলনের উদ্বোধক ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ইসমাইল হক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার।
পরে মন্ত্রী চরভাগা এবং ভোজেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ  এবং  ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদান করেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat