×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-২৮
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হংকংয়ের পরবর্তী নেতা জন লী শনিবার বেইজিং যাচ্ছেন। এক মাসের মধ্যে তার দায়িত্ব গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে কেন্দ্রীয় সরকারের আশীর্বাদ পেতে তিনি এ সফরে যাচ্ছেন। খবর এএফপি’র।
মে মাসের গোড়ার দিকে বেইজিং অনুগত একটি ছোট কমিটির মাধ্যমে হংকংয়ের পরবর্তী নির্বাহী হিসেবে ৬৪ বছর বয়সী লীকে মনোনীত করা হয়। সাবেক এ নিরাপত্তা প্রধান হংকংয়ের গণতান্ত্রিক আন্দোলন দমন তদারকি করেন।
এ নির্বাচনে লী একক প্রার্থী ছিলেন এবং তিনি ৯৯ শতাংশ ভোট পান। দেশপ্রেম নেই এমন কেউ নির্বাচনে অযোগ্য হবেন তা নিশ্চিত করতে ২০২১ সালে হংকংয়ের নির্বাচন পদ্ধতি চীন নতুন করে তৈরি করার পর এ নির্বাচন দেয়া হয়।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, চার দিনের এক সফরের অংশ হিসেবে লীকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেয়া হবে এবং তিনি চীনের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat