×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-২৭
  • ৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ব্রিটিশ পাবলিক সার্ভিস ব্রডকাস্টার বৃহস্পতিবার বলেছে, বিবিসি প্রথাগত সম্প্রচার মাধ্যম থেকে ডিজিটাল মাধ্যমে রূপান্তরে অগ্রাধিকার দিতে এবং আর্থিক সংকট মোকাবেলার কারণে এক হাজার কর্মী ছাঁটাই করবে।
বিবিসি বলেছে, ‘ডিজিটলি-ফাস্ট পাবলিক সার্ভিস মিডিয়া সংস্থা গঠনের’ লক্ষে তারা ‘আধুনিক বিশ্বের সাথে ধাপে ধাপে তাদের পদক্ষেপের পরিবর্তন আনবে। শ্রোতাদের তাদের পছন্দের বিষয়বস্তু তুলে ধরবে, তারা যেভাবে এটি চায় সেভাবে।’
বিবিসি ওয়াল্ড’কে যুক্তরাষ্ট্র এবং বহিঃর্বিশ্বে ২৪ ঘন্টার একক চমৎকার একটি নিউজ চ্যানেল হিসেবে গড়ে তোলা হবে।
বিশ্বের বিভিন্ন ভাষায় পরিষেবাগুলো একটি একক ডিজিটাল ওয়াল্ড সার্ভিসে পরিণত করায় শিশুদের চ্যানেল সিবিবিসি, বিবিসি ফোর এবং রেডিও ফোর এক্সট্রাসহ চ্যানেলগুলোর প্রথাগত সম্প্রচার বন্ধ হয়ে যাবে।
বিবিসি’র মহাপরিচালক টিম ডেভি বৃহস্পতিবার বিবিসি কর্মীদের সামনে এক বক্তৃতায় ‘একটি সজীব, নতুন বিশ্বব্যাপী ডিজিটাল মিডিয়া সংস্থায় রূপান্তরের প্রশংসা করে বলেছেন, এটি আগে কখনো দেখা যায়নি।’
তিনি কর্মীদের বলেন, ‘রূপান্তর প্রক্রিয়া দ্রুততর করতে হবে এবং আমাদের চারপাশের বাজারে বিশাল পরিবর্তন গুলোকে ধারণ করতে হবে।’
চাকুরি ছাঁটাইসহ প্রথম পর্যায়ের পরিবর্তনগুলো এক বছরে ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat