×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-২৬
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংসদ ভবনের পশ্চিম পার্শ্বে প্রতিবন্ধী শিক্ষার্থীদের খেলার মাঠ হিসেবে ব্যবহারের জন্য প্রদত্ত জমিতে মাঠ নির্মাণ কাজ দ্রুত শুরুর সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় মাঠ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি জানতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পত্র প্রেরণের সুপারিশও করা হয়।
কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ. কা. ম. সরওয়ার জাহান, আরমা দত্ত এবং শবনম জাহান সভায় অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান সভায় যোগদান করেন।
সভায় ১৮তম সভায় গৃহীত সিদ্ধান্তসমুহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া সমাজকল্যাণ থেকে মন্ত্রণালয় প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের সমাজের মুলধারার ফিরিয়ে আনার লক্ষ্যে গৃহীত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি ডাক্তারী পরীক্ষার মাধ্যমে প্রকৃত হিজড়া চিহ্নিত করে আইডি কার্ড প্রদান ও হিজড়াদের উপদ্রব প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটি ঝুঁকিপূর্ণ সহিংসতার শিকার কিশোরীদের নিরাপদ আবাসনের (সেফ হোম/শেল্টার হোম) অবস্থা স্থায়ী কমিটির সদস্যদের সরেজমিন পরিদর্শনের লক্ষ্যে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
সভায় শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের বিগত দশ বছরের অডিট রিপোর্ট স্থায়ী কমিটির সভায় উপস্থাপন এবং শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) এর বনানীস্থ ইউএই মৈত্রী কমপ্লেক্সের সর্বশেষ অবস্থা আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat