×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-২৬
  • ৬৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র ফ্যাকাল্টি অব সিকিউরিটি এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের অধীনে বিএসএস (অর্নাস) ইন মাস কমিউনিকেশনস অ্যান্ড জার্নালিজম প্রোগ্রমের অধীনে ডিফেন্স জার্নালিজম নামে একটি নতুন কোর্স ২০১৯ সালে চালু হয়েছে।
ডিফেন্স জার্নালিজম কোর্সটি সর্ম্পকে বাস্তবিক জ্ঞান অর্জনের জন্য মাঠ পর্যায়ে পর্যবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থীর একটি দল আজ ঢাকা সেনানিবাসস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শন করেন।
পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এ সভায় আইএসপিআর পরিচালক উপস্থিত সকলের উদ্দেশ্যে তাদের কার্যক্রম, সশস্ত্র বাহিনীর সাথে মিডিয়ার সমন্বয় তথা সার্বিক বিষয়ে বাস্তবতার নিরিখে তাঁর বক্তব্য তুলে ধরেন।
এসময় বিভিন্ন টেলিভিশন হতে আমন্ত্রিত সাংবাদিকগণ তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। সকলের বক্তব্য শেষে এক প্রশ্নোত্তর পর্ব সম্পন্ন হয়।
সভায় শিক্ষার্থীরা আইএসপিআর অফিসে ইন্টার্নশিপ ও ভবিষ্যত কর্মজীবন শুরুর প্রত্যাশা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat