×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-২৬
  • ৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে ‘ভারতে সমাজকর্ম শিক্ষা ও চর্চা’ শীর্ষক এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কাউন্সিল ফর সোশ্যাল ওয়ার্ক এডুকেশন-এর উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক তাহমিনা আখতারের সভাপতিত্বে সিম্পোজিয়ামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. তরুন বিকাশ সুকাই। অনুষ্ঠান সঞ্চালন করেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানী।
স্বাগত বক্তৃতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
সিম্পোজিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন,এই সিম্পোজিয়াম থেকে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা ভারতে সমাজকর্ম শিক্ষা ও চর্চার বিষয়ে জানতে পারবেন এবং তাদের জ্ঞানের জগত সমৃদ্ধ করতে পারবেন।
ভারত, চীন ও ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশে সমাজকর্ম শিক্ষার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে তিনি বলেন,সমাজকর্ম শিক্ষা এখন বিশ্বব্যাপী স্বীকৃত ও গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিজেদের মেধা, জ্ঞান ও প্রজ্ঞার বিকাশ ঘটিয়ে সমাজের নানান সংকট, অসংগতি ও অপরাধ নিরসনে অগ্রণী ভূমিকা পালনের জন্য সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat