×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-২৫
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার নিউ জার্সির সেটন হল ইউনিভার্সিাটর স্নাতকদের  উদ্দেশ্যে এক বক্তৃতায় বলেছেন, বিশ্ব ‘পারমাণবিক শক্তির সংঘাত’ এবং চরম জাতীয়তাবাদের উত্থানের সাথে একটি নতুন স্নায়ু যুদ্ধের হুমকির মুখোমুখি। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রচার করা হয়েছে।  
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পারমাণবিক শক্তিধর দেশগুলোর গুরুতর পরিস্থিতি একটি নতুন স্নায়ু যুদ্ধের হুমকি তৈরি করেছে, প্রচীন মতদর্শের মধ্যে থাকা দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক লড়াই এবং চরম জাতীয়তাবাদের উত্থান যা জাতীয় স্বার্থে আন্তর্জাতিক সমস্যার সমাধানের কেন্দ্রীয় সত্যকে উপেক্ষা করে।’ 
এছাড়াও গুতেরেস বিশ্বের অন্যান্য হুমকির মধ্যে জলবায়ু পরিবর্তন,  ক্রমবর্ধমান সামাজিক বৈষম্য  এবং ক্ষুধা ও রোগের বিস্তারকে এই উত্তেজনার জন্য দায়ী করেন।
তিনি স্নাতকদের সতর্ক করে দিয়ে বলেন, তারা যে বিশ্বে প্রবেশ করছে তা বিপদে পূর্ণ। ‘আমরা যে দ্বন্দ্ব ও বিভক্তির মুখোমুখি হচ্ছি তা কয়েক দশকে দেখা যায়নি। ইয়েমেন থেকে সিরিয়া এবং ইথিওপিয়া থেকে সাহেল এবং এর বাইরেও সংঘাত ছড়িয়ে রয়েছে। তিনি ইউক্রেন সংঘাতের কথাও উল্লেখ করে বলেন, ‘এটি চরম মানবিক দুর্ভোগ এবং মৃত্যুর কারণ হয়ে উঠেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat