×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-২৪
  • ৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় আজ গবাদিপশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন আলম তুলি’র নেতৃত্বে স্থানীয় সেবারহাট বাজারের মা পোল্ট্রি এন্ড ফিড সেন্টারে অভিযানকালে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার সেবারহাট বাজারের মা পোল্ট্রি এন্ড ফিড সেন্টারে অভিযানকালে গবাদিপশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানটির মালিক উত্তম চক্রবর্তীকে ত্রিশহাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ধ্বংস করা হয়।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সেনবাগ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat