×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-২৪
  • ৮২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লোøগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলায় ৩ লাখ ৪১ হাজার ৪৫৭ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার মো. নূরুল হক।
আগামী ৪ থেকে ৭ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ৩ লাখ ৩১৫ লাল রংয়ের ক্যাপসুল ও ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ১৪২ শিশুকে নীল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিমুল্লাহ শিকদার, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলার ৯টি উপজেলার ৭৮টি ইউনিয়নে ও ৬টি পৌরসভায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য ১ হাজার ৯১২টি অস্থায়ী কেন্দ্র থাকবে। এ জন্য জেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বেসরকারি স্বেচ্ছাসেবকসহ ৪ হাজার ৭৫৫ জন কর্মী নিয়োজিত থাকবেন বলেও ব্রিফিংকালে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat