×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-২৪
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘শেরশাহ’ সিনেমার সাফল্যের পর থেকেই ক্যারিয়ারের মোড় ঘুরে গেছে বলিউড তারকা কিয়ারা আদভানির। সেই হাওয়া লেগেছে সম্প্রতি মুক্তি পাওয়া ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমাতেও। মুক্তির মাত্র তিন দিনে সিনেমাটি বক্স অফিসে আয় করেছে ৫৫ কোটি! এদিকে চলতি মাসের শেষদিন প্রকাশিত হবে তার আসন্ন সিনেমা ‘যুগ যুগ জিও’ সিনেমার ‘দোপাট্টা’ শিরোনামের একটি গান।
 সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এমনটাই জানান সিনেমাটি সংশ্লিষ্টরা। তবে নতুন সিনেমাটির ট্রেলার প্রকাশে আসতেই নেটদুনিয়ায় প্রশংসার জোয়ার বয়ে যাচ্ছে। সিনেমাটিতে প্রেমিক বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন এই অভিনেত্রী।
ট্রেলারে দু’জনের রোমান্টিক উপস্থিতি তাই বাড়তি নজর কেড়েছে সবার। স্বাভাবিকভাবেই তাই ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দু’জনের বিয়ে কবে হচ্ছে-এ নিয়ে প্রশ্ন করে বসেন উপস্থিত সাংবাদিকরা।
তবে বিষয়টি নিয়ে বেশ বিরক্ত কিয়ারা বলেন, ‘আপনারা আমার বিয়ে নিয়ে প্রশ্ন না করলেই খুশি হবো। কারণ আমার বয়স তো ৫০ হয়ে যায়নি। তাছাড়া বিয়ে করতে যোগ্যতা লাগে না, এটা জীবনের জন্য বাধ্যতামূলক একটি কাজ। আমি চাইলেই বিয়ে করতে পারি। তবে আমি বিয়ে না করেই নিজেকে প্রতিষ্ঠিত করেছি। কাজ করছি, উপার্জনও বেশ হচ্ছে। সব মিলিয়ে দারুণ সুখে আছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat