×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-২২
  • ৪০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং দ্য ব্রিটিশ কাউন্সিলের সহ প্রচেষ্টায় ‘ট্রেইনিং অব মাস্টার ট্রেইনার্স ইন ইংলিশ (টিএমটিই)’ প্রকল্পের অধীনে সম্প্রতি আয়োজিত হয়েছে প্রাথমিক শিক্ষকদের তৃতীয় কোহর্টের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান।
এ বছর তৃতীয় বারের মতো এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করা হলো। ঢাকা, গাজীপুর, শেরপুর, যশোর, বরিশাল, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর, রাজশাহী এবং মৌলভীবাজারের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)’তে এই আয়োজন সম্পন্ন করা হয়। ঢাকা পিটিআইতে অনুষ্ঠিত গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)’র মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।
প্রশিক্ষণপ্রাপ্ত এই শিক্ষকরা হচ্ছেন তৃতীয় গ্রুপের অন্তর্ভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, যারা গত ১৩ ফেব্রুয়ারি থেকে তাদের ১৪ সপ্তাহের পেশাদার দক্ষতা অর্জনের পথচলা শুরু করেন। কয়েক মাসব্যাপী কঠোর পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ গত ১৯ মে তাদেরকে সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য যে, টিএমটিই মূলত প্রাথমিক বিদ্যালয়ের ২,০০০ এর বেশি শিক্ষককে বিভিন্ন গ্রুপে ভাগ করে ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি ও শিক্ষা প্রদান সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের এক বৃহদায়তন প্রকল্প। এবারের কোহর্টে দশটি জেলা থেকে চারশর ও বেশি প্রাথমিক শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে ব্রিটিশ কাউন্সিল, যারা দেশজুড়ে নিজেদের কর্মক্ষেত্রে উন্নত ও মানসম্পন্ন ইংরেজি শিক্ষা প্রদান করবেন বলে প্রত্যাশা রয়েছে।
ব্রিটিশ কাউন্সিল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উভয়ই এই প্রকল্পের ব্যাপারে বেশ আশাবাদী। বিদ্যমান শিক্ষাদান পদ্ধতি উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানে এই দুইয়ের তত্ত্বাবধানে আগামী বছর সারাদেশের অন্যান্য আরও পিটিআই-তে এই কার্যক্রম পরিচালনা করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat