×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-২০
  • ৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে মাছের পোনা অবমুক্ত ও বেকার মৎস্যজীবিদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১ টায় রাঙ্গামাটি বিএফডিসি ঘাটে মৎস্য পোনা অবমুক্ত এবং মৎস্যজীবিদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) এস এম ফেরদৌস ইসলাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড.মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো: হেমায়েত হুসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচারক খ: শাহবুবুল হক, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মো: শফিকুল ইসলাম, চট্টগ্রাম মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মহাব্যবস্থাপক এমআর কে জাকারিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড.মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ জাতীয় সম্পদ, এই সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, কাপ্তাই হ্রদের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধিতে মাছের অভয়াশ্রম ও রাঙ্গামাটির ৪টি চ্যানেল ড্রেজিংয়ের মাধ্যমে পুনরুদ্ধার করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।
আলোচনা সভা শেষে জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয় এবং কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে বিএফডিসির নিজস্ব হ্যাচারীতে উৎপাদিত মাছের পোনা অবমুক্ত করা হয়।
এবছর বিএফডিসি রাঙ্গামাটি ৪৫ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat