×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-১৯
  • ৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে আমাদেরকে অন্ধকার যুগ থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে এসেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে কেআইবির এ এম এম সালেহ সভাকক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাহা উদ্দিন নাছিম বলেন, জাতির পিতার কন্যা ১৯৮১ সালে যদি ফিরে না আসতেন তাহলে আমরা অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসতে পারতাম না। আমাদের দেশ উন্নত হয়েছে। এগুলো সম্ভব হয়েছে শেখ হাসিনার আগমনের কারণে। 
তিনি বলেন, তাঁর সেই আগমনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষ আশা দেখেছে। নতুন করে আমরা আবার শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছি। শেখ হাসিনা আমাদেরকে অন্ধকার যুগ থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। আমরা আবার সুশৃঙ্খল অগ্রগতির জাতিতে পরিণত হয়েছি। 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ষড়যন্ত্রকারীর এখনো পদে পদে ষড়যন্ত্র করছে। তারা দেশের উন্নয়নকে মেনে নিতে পারছে না। তারা দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে নানা ভাবে চেষ্টা করছে।  তাদের ষড়যন্ত্র শুধু দেশেই সীমাবদ্ধ না। তারা বিদেশে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আর নানা বিদেশী মহল ষড়যন্ত্রে তাদের মদদ দিচ্ছে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সভাপতি মোঃ খাইরুল আলম নান্নু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সাবেক সভাপতি এডিশনাল রেজিস্ট্রার মোঃ অলিউল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সাধারণ সম্পাদক আবুল বাসার আমজাদ, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ মাহমুদুল কবীর, এডিশনাল ট্রেজারার মোঃ আতিকুজ্জামান রয়েল ও কৃষিবিদ ইন্সটিটিউশনের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat