×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-১৭
  • ৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কলকাতা জীবন নতুন করে আলোচনায় উঠে এসেছে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় কেটেছে কলকাতায়। কলকাতার তৎকালীন ইসলামিয়া কলেজ, বর্তমান মাওলানা আজাদ কলেজে আই. এ ক্লাসে ভর্তির মধ্য দিয়ে শুরু হয়ে যা ১৯৪৭-এর ভারত ভাগ পর্যন্ত স্থায়ী হয়। মূলত এই সময়ে কলকাতা শহরে রাজনৈতিক বিচরণের মাধ্যমে বঙ্গবন্ধুর ভবিষ্যৎ রাজনৈতিক চিন্তা-চেতনার ভিত্তি রচিত হয়।
সম্প্রতি ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষের নেতৃত্বে ‘কলকাতায় বঙ্গবন্ধু’ শিরোনামে একটি ৩০ মিনিটের তথ্যচিত্র নির্মাণের কাজ শুরু হয়েছে।
ঘোষ এখন ঢাকা ও টুঙ্গিপাড়ার বিভিন্ন লোকেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর প্রামাণ্যচিত্রটির শুটিং করতে বাংলাদেশ সফরে রয়েছেন।
গৌতম ঘোষ ১৩ মে রাজধানী ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি বঙ্গবন্ধুর ‘অসমাপাপ্ত আত্মজীবনী’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইগুলো অনুসরণ করে ‘কলকাতায় বঙ্গবন্ধু’র ওপর তার প্রামাণ্যচিত্রের স্ক্রিপ্ট তৈরি করেছেন।
তিনি বঙ্গবন্ধুর কলকাতার জীবন নিয়ে অনেক লেখালেখি ও গবেষণা হয়েছে বলে উল্লেখ করেন।
এমন একটি প্রামাণ্য বই হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষক ড. এস এম সারওয়ার মোর্শেদের লেখা
‘কলিকাতায় বঙ্গবন্ধু’। বইটি প্রকাশিত হয় ২০২০ সালের ১ জানুয়ারি। এতে তিনি কলকাতায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানসমূহের বিপুল আলোকচিত্রসহ বর্ণনা তুলে ধরেছেন।
বইটির লেখক ড. সারওয়ার মোর্শেদ আজ জানান, তিনি বইটি গৌতম ঘোষকে হস্তান্তর করেছেন। ঘোষ বইটিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তার প্রামাণ্যচিত্র নির্মাণে এটির রেফারেন্স ব্যাবহার করবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat