×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-১৭
  • ৫৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনের বৃহত্তম শহর সাংহাই মঙ্গলবার ‘জিরো কোভিড’ নীতি অর্জনের ঘোষণা দিয়েছে। 
তবে শহরটির সব এলাকায় এ নীতি অর্জিত হলেও লাখ লাখ লোক এখনও লকডাউনে রয়েছে। 
সাংহাই স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা ঝাও ডানডান মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, সাংহাইয়ের ১৬টি এলাকার সবকটিতেই কমিউনিটি পর্যায়ে ইতোমধ্যে জিরো কোভিড নীতি অর্জিত হয়েছে। 
নগরীর ভাইস মেয়র চেন টং রোববার বলেছেন, চলতি সপ্তাহে নগরীর ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া শুরু হবে।
তবে তিনি নির্দিষ্ট করে কোন দিনক্ষণ ঠিক করেননি।
এদিকে মঙ্গলবারও সাংহাইয়ের লাখ লাখ বাসিন্দা তাদের আবাসিক কমপাউন্ড ছেড়ে বাইরে যেতে পারেনি।
সরকারি হিসেবে ৩৮ লাখেরও বেশি লোক বর্তমানে কঠোর লকডাউনের আওতায় রয়েছে। 
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের দেয়া ভাষ্যের সাথে বাস্তবতার ফারাক রয়েছে বলে মন্তব্য করা হচ্ছে। 
টুইটারের মতো ওয়েবিওতে একজন ব্লগার লিখেছেন, সমাজ যেহেতু কোভিড জিরোতে পৌঁছে গেছে তাহলে কেন সোংজিজিয়াং এর লোকদের দুদিনে একবার বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়?
অপর একজনের জিজ্ঞাসা ছিল,  এটি কি একটি সমান্তরাল মহাবিশ্ব সাংহাই ?
এদিকে শহরটির কিছু এলাকায় সম্প্রতি লকডাউন আরো কঠোর করা হয়েছে। 
তবে একাধিক কোভিড টেস্ট এবং অনুমতি পাওয়ার পর ট্রেনে সাংহাইবাসীকে শহর ছাড়ার অনুমতি দেয়া হচেছ। এ কারণে শহরটির হংকিয়াও রেলওয়ে স্টেশনে মঙ্গলবার বেশ ভিড় লক্ষ্য করা গেছে। চীনা সংবাদ মাধ্যম স্টেশন থেকে লাইভ ভিডিও প্রচার করে।
এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের রাজধানী বেইজিংয়ের লাখ লাখ লোককে ঘরে থেকে অফিস করার নির্দেশ দেয়া হয়েছে। পরিবহন সেবাও বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat