×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ৪১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়াী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদগুলোকে আরও কার্যকর করতে হবে।
আজ শরীয়তপুর জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। চলতি বছরের ২৫ জুন পদ্মা সেতুতে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে। আর মেঘনা সেতু নির্মাণেও সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং মাস্টারপ্লান প্রণয়নে ৬টি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে।
জেলার উন্নয়নে সংশ্লিষ্ট বিভাগের জবাবদিহিতা থাকবে উল্লেখ করে তিনি বলেন, জনসাধারণের উন্নয়নে বয়স্কভাতা, বিধবাভাতাসহ সকল সেবার মান আরও বাড়াতে কাজ করছে সরকার।
শরীয়তপুরের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগসহ অবকাঠামোগত সকল উন্নয়ন করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে এখন আর শরীয়তপুরে নদীভাঙন নেই বলেও উল্লেখ করেন তিনি।
জেলার জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat