×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-১৫
  • ৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনকে সভাপতি ও নুরুল হক বেপারীকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ বিকেলে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দোহার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সংসদ সদস্য সালমান এফ রহমানের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বঙ্গবন্ধু, বাংলাদেশ ও জয় বাংলায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন আর বেশিদিন নেই। আর দেড় বছর পরই জাতীয় নির্বাচন। এই দেড় বছর দেখতে দেখতে চলে যাবে। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও জয় বাংলায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, ‘আজ দোহারে যে শক্তিশালী কমিটি করে দিয়ে যাব, তাদের প্রথম কাজ হবে সরকারের ১৪ বছরের উন্নয়নগুলো জনগণের মাঝে তুলে ধরা। সময় যেহেতু বেশি দিন নাই, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে সে বার্তা নিরপেক্ষ মানুষের কাছে পৌছে দিতে হবে। সেই সাথে যারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে তাদেরকে রুখে দিতে হবে। এর জন্য নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।’
দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, সদস্য এ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার, এডভোকেট সানজিদা খানম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি। বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমান কামাল, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat