×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-১৫
  • ৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিং এলাকার মেসার্স আসহাব বাণিজ্যালয় নামে একটি দোকানে অভিযান চালিয়ে মজুত রাখা ৬ হাজার ১২০ লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়েছে। ভোজ্যতেল মজুত করে বেশি দামে বিক্রি করায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৫ মে) দুপুরে র‌্যাব-৭ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যখন দামে কম ছিল, তখন পামওয়েল ও সয়াবিন তেল কিনে ড্রামে করে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। ঈদের আগেই এসব তেল কম দামে কিনে মজুত করে রেখেছিলেন দোকানের মালিক। দোকানটিতে মোট ৬ হাজার ১২০ লিটার ভোজ্যতেল পাওয়া যায়।
তিনি বলেন, সয়াবিন তেল ১৩৩ টাকা করে কিনে মজুত করে রাখা হয়েছিল। আর এসব তেল বর্তমানে ২০০ টাকা কেজিতে বিক্রি করছিলেন দোকান মালিক ইলিয়াস। আর পামওয়েল তেল তিনি ক্রয় করেছিলেন ১২৭ টাকা ধরে। বর্তমানে বিক্রি করছিলেন ১৮০ টাকা কেজি দরে। অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে তেল বিক্রি করায় দোকানের মালিক মোহাম্মদ ইলিয়াস হোসেনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, এসব তেল আগের দামে বিক্রি করার জন্য দোকানদারকে নির্দেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat