×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-১৫
  • ৪০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তিউনিশিয়ার নৌবাহিনী শনিবার জানিয়েছে, তারা ৮১ অভিবাসীকে উদ্ধার করেছে। এদের মধ্যে এক নারী রয়েছেন। তারা সমুদ্রযাত্রার উপযোগী একমাত্র জাহাজে করে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন। খবর এএফপি’র।
নৌবাহিনী জানায়, জাহাজটি রওনা দিয়ে তিউনিশিয়ার উত্তরপূর্ব উপকূল থেকে ছয় কিলোমিটার দূর পর্যন্ত যায়। জাহাজটি ক্ষতিগ্রস্ত ছিল।
এ ব্যাপারে তারা কর্মকর্তাদের বলেন, জাহাজটিতে মিশরের ৩৮, বাংলাদেশের ৩২, সুদানের ১০ ও মরোক্ক’র এক নাগরিককে বহন করা হচ্ছিল। তারা তিউনিশিয়ার সাথে লিবায়া সীমান্তবর্তী উপকূলীয় আবু কামাশ গ্রাম থেকে রওনা দিয়েছেলেন।
প্রক্রিয়াগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
ইউরোপের কোন দেশে পাড়ি দেয়ার জন্য তিউনিশিয়া ও প্রতিবেশি দেশ লিবিয়া অভিবাসীদের কাছে আকর্ষণীয় কেন্দ্র।
তিউনিশিয়া উপকূল থেকে ইতালির লম্পাদুসা দ্বীপের দূরত্ব মাত্র ১৩০ কিলোমিটার।
নিরাপত্তা সূত্র জানায়, গত মাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন নৌযানে করে ইউরোপে যাওয়ার প্রস্তুতি নেয়া ৫৪২ জনকে গ্রেফতার করে লিবিয়া কর্তৃপক্ষ।
এএফপি’র এক ফটোগ্রাফার জানান, এদের অধিকাংশ বাংলাদেশ থেকে এসেছেন।
এদিকে অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা জানায়, ২০২১ সালে ভূমধ্যসাগরে ডুবে প্রায় ২০০০ অভিবাসী মারা যান বা নিখোঁজ হন। ২০২০ সালে এ সংখ্যা ছিল ১,৪০১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat