×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-১৪
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বিএনপির জাতীয় ঐক্যের ডাককে জনগণের সাথে নতুন তামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার সকালে মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
যারা নিজ দলের চেয়ারপারসনের মুক্তির জন্য দেখার মত একটা মিছিল পর্যন্ত করেতে পারেনি- তাদের মুখে সরকার পতনের আন্দোলনের কথা মানায় না উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন আগে নিজ দলে ঐক্য ফিরেয়ে আনুন।
তিনি বলেন, শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রার কারণে বিরোধীদলের আজকে এগিয়ে যাওয়ার পথে কালো ছায়া সংকটে পড়েছে ।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়ন অর্জনে বিশ্বের বিস্ময় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, প্রতিটি সংকট ও দুর্যোগে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনা সফলতা অর্জন করেছেন। বাংলাদেশ ঋণগ্রস্ত নয়, বাংলাদেশ শ্রীলঙ্কাকেও ঋণ দিয়েছে।
বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন বলেন, বাংলাদেশের মানুষ খুশি থাকলে মির্জা ফখরুলদের মন খারাপ হয়ে যায়।
আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের দলের শীর্ষ নেতাদের উদ্দেশে বলেন, ভালো লোকদের দলে টানুন আর খারাপদের দল থেকে বের করে দিন।
আওয়ামী লীগ করে কোটি কোটি টাকা পাচার করেছে যারা তাদের চিহ্নিত করে দল থেকে বের করে দিন- সম্প্রতি ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিবের টিপ্পনীর জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের কেউ অপকর্ম করলে রেহাই পায় না- তাকে শাস্তি পেতে হয়, কিন্তু বিএনপির আমলে এমন একটাও নজির নেই- যে তারা শাস্তি দিয়েছে।
ঐতিহাসিক নোমানি ময়দানে মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্লাহ, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat