×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-১৩
  • ৭৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে কর্ণফুলী গ্যাস ড্রিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের টেকনিশিয়ানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু সাঈদ। এর আগে বৃহস্পতিবার বিকেলে তিনি বাদি হয়ে মামলাটি দায়ের করেন বলে জানান।
মামলার আসামিরা হলেন- কর্ণফুলী গ্যাস ড্রিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের টেকনিশিয়ান (গ্রেড-১) মো. মুছা খালেদ, ঠিকাদার মো. এরশাদ, মুছা খালেদের সহযোগী মো. বশির সরকার। মামলায় আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ১৬১/১০৯/১২০ (বি) ৫১১ ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুদক সুত্রে জানা গেছে, মো. লোকমান নামে এক গ্রাহকের সংযোগের কাজ করার জন্য ঘুষ দাবি করেন মুছা খালেদসহ তার সহযোগীরা। ওই গ্রাহক বিষয়টি থানায় অবহিত করলে ২০২০ সালের ২৪ আগস্ট ৪০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেয় গ্রাহক লোকমান। টাকা গ্রহণের জন্য নগরের দুই নম্বর গেটস্থ চিটাগাং শপিং কমপ্লেক্সের পেছনে বাটা শো-রুমের সামনে মুছা খালেদ তার সহযোগী বশির সরকারকে পাঠায়। এসময় বশিরকে ঘুষের ৪০ হাজার টাকা গ্রহণের সময় হাতেনাতে তাকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ। কিন্তু বিষয়টি দুদকের সিডিউলভুক্ত হওয়ায় আদালত মামলাটি দুদককে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
দুদকের উপ-পরিচালক আবু সাঈদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরস্পর যোগসাজশে গ্রাহকের নিকট অসৎভাবে ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণ করার দালিলিক প্রমাণ পাওয়া গেছে। আইনানুযায়ী কমিশনের নির্দেশে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat