×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-১৩
  • ৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-‘২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ঢাকা সেনানিবাসস্থ সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)এর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় তিন বাহিনীর প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় সেনাবাহিনী দল চ্যাম্পিয়ন এবং নৌবাহিনী দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
আযান প্রতিযোগিতায় সেনাবাহিনীর সার্জেন্ট মো. রিয়াজ উদ্দীন ও ক্বিরাতে সার্জেন্ট মো. আনোয়ার হোসেন প্রথম স্থান অর্জন করেন।
সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সকল পদবীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
গত ১০ মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় আযানে ১৫ জন এবং ক্বিরাতে ১৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ শফিউল আজম।
এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে তিন বাহিনীর সদস্যদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুত হবে বলে আশা করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat