×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-১২
  • ৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বুধবার নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ ভূমিকা ও অবদানের কথা তুলে ধরেন। স্বাধীন বাংলাদেশের সাথে বিশ্বের অন্যান্য দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বঙ্গবন্ধুর প্রজ্ঞা ও দূরদর্শীতার কথা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রার কথা উল্লেখ করে মন্ত্রী সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র সরকারকে বাংলাদেশ সম্পর্কে সঠিক ও স্বচ্ছ ধারণা প্রদানে কনস্যুলেট জেনারেল অফিসের চলমান প্রচেষ্টার তিনি প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ দু’দেশের সম্পর্ক আরো বিকশিত করতে এবং কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেন। এ সময় মন্ত্রী সরকারের প্রবাসী বান্ধবনীতি ও পদক্ষেপসমূহের কথা উল্লেখ করেন।
কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম মন্ত্রীকে কনস্যুলেটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দেন । পরে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন ধরণের কনস্যুলার সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং কনস্যুলেটে আগত সেবাপ্রার্থীদের সাথে মতবিনিময় করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য কনস্যুলেটে কর্মরত সকল কর্মকর্তাকে আহ্বান জনান। কনসাল জেনারেল ড. ইসলাম কনস্যুলেট সফরের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat