×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-১১
  • ৬৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর আধুনিক সদর হাসপাতালে অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার ৮৫টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান করেছে। এসব অ্যাম্বুলেন্সের মধ্যে প্রধানমন্ত্রী নাটোর সদর হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন।
অত্যাধুনিক সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স সেবা গ্রহণকালে মুমূর্ষু রোগীরা নিবিড় স্বাস্থ্য পরিচর্যা সুবিধা পাবেন।
নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায় বলেন, হাসপাতালে অত্যাধুনিক এ অ্যাম্বুলেন্স সংযোজনের মাধ্যমে হাসপাতালের স্বাস্থ্য সেবা আরো একধাপ এগিয়ে গেল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডাঃ রোজী আরা খাতুন, সমাজ সেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, বিএমএ’র সভাপতি ডাঃ এস এম জাকির হোসেন প্রমুখ।
পরে হাসপাতালের ডাঃ নুরুল হক মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। সভায় স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat