×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-১০
  • ৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ মে মঙ্গলবার দুপুর বারোটায় ভোজ্যতেল সঠিক দামে বিক্রিতে পৌর শহরের বাজার মনিটরিং করেছেন ভ্রাম্যমাণ আদালত ৷ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেনের নেতৃত্বে বাজার মনিটরিং কালে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভুমি ) ইশরাত জাহান ৷ এছাড়া জাতীয় নিরাপত্তা সংস্থা ( এনএসআই) , পুলিশ প্রশাসনের সদস্যগণ উপস্থিত ছিলেন ৷ এ ভ্রাম্যমাণ আদালত থেকে ভোজ্য সয়াবিন তেলসহ সব ধরণের মালামাল সঠিক দামে বিক্রি করার বিষয় দোকানীদেরকে জানানো হয়৷ এছাড়া বাজার মনিটরিং কালে উপস্থিত সাধারণ জনগণের মাঝে প্রচার করা হয় আগামীকাল বুধবার সকাল থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে ভোজ্যতেল সয়াবিন তেলের মেলা বসিয়ে সরকারী নির্ধারিত দামে তিন মুদি দোকানী নিজস্ব ব্যানার টানিয়ে ভোজ্য সয়াবিন তেল বিক্রি করবেন ৷ দোকান তিনটি হলো- অর্ণব বাণিজ্যালয় , দত্ত এন্ড ব্রাদার্স ও আজাদ ষ্টোর ৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat