×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-১০
  • ২৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়গুলোকে গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং আজ সন্ধ্যায় বঙ্গভবনে তাঁর সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি একথা বলেন।
রাষ্ট্রপতি হামিদ বলেন, "মানবসম্পদ উন্নয়নে গুণগত শিক্ষার  বিকল্প নেই। এছাড়া গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার করতে হবে। "
বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কারিকুলাম প্রণয়নের পরামর্শ দেন রাষ্ট্রপ্রধান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে ভাইস-চ্যান্সেলর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও উন্নয়নসহ সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এসময় ভিসি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতিকে  আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat