×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-০৫
  • ৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষা আগামী ১৭ জুন অনষ্ঠিত হবে।
বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ আজ বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম শেষ হয়েছে। আগামী ১৭ জুন শুক্রবার বার কাউন্সিলের সনদ লাভের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ ও পরীক্ষার কেন্দ্রসহ বিস্তারিত তথ্য পরে যথাসময়ে জানানো হবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত সকল সিদ্ধান্ত ও বিজ্ঞপ্তি বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আইনজীবী হিসেবে সনদ প্রদানে সকল কার্যক্রম বার কাউন্সিল পরিচালনা করে। এলএলবি ডিগ্রী উত্তীর্ণদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দিতে হয়। এরপর এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা আইনজীবী হিসেবে সনদ লাভ করেন আইন শাস্ত্রের উপর ডিগ্রীধারীগণ।
বার কাউন্সিলের তত্ত্বাবধানে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্নের পর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতের আইনজীবী সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার সুযোগ লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat