×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-০৩
  • ৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রোগী এবং স্বাস্থ্য কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার দুপুরে তারা ঢামেকের স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন আহমেদুল কবীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের টিম ঢামেক হাসপাতাল পরিদর্শন করেন। তারা চিকিৎসক, নার্স এবং রোগীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় অধিদফতরের ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম বলেন, ঈদের দিনেও ঢামেক তার সেরা সেবাটাই নিশ্চিত করতে চায়। ঢামেকের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এদিকে ঈদ উপলক্ষে ঢামেকে দুপুরে খাবারের তালিকায় ছিল পোলাও, দুই পদের মাংস, কোরমা, সালাদ, ফল। সকালে দেওয়া হয় সেমাইসহ অন্যান্য নাস্তার আইটেম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat