×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-০৩
  • ২৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদ জামাতে ইমামতি করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ।
ঈদের জামাতে বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. রেজাউল করিম কাজলসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, ব্রাদার, মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মচারীবৃন্দ ছাড়াও ধর্মপ্রাণ মুসলমানগণকে অংশগ্রহণ করেন।
ঈদের জামাত শেষে উপাচার্য শারফুদ্দিন আহমেদ সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে মঙ্গলবার ঈদের দিন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় হাসপাতালের রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
আগামীকাল বুধবার ঈদের ছুটির মাঝেও অত্র বিশ্ববিদ্যালয় হাসপাতালের অন্তঃবিভাগ, বহির্বিভাগ, জরুরি বিভাগ, ফিভার ক্লিনিক ও কোভিড ১৯ সনাক্তকরণ পিসিআর ল্যাব রোগীদের সুবিধার্থে খোলা থাকবে। আর ৫ মে বৃহস্পতিবার প্রচলিত নিয়মে অফিস খোলা থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat