×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৫-০২
  • ৮১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদসামগ্রী ও নতুন পোশাক পেলো জেলার অসহায় ৩০০ প্রতিবন্ধী পরিবার।
শহরের তরমুগরিয়া এলাকায় প্রসিসেস বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী ও নতুন পোশাক বিতরণ করা হয়। প্রসিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ড. সেলিনা আখতার। এছাড়া আরো উপস্থিত ছিলেন- প্রসিসেস বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবির মাহমুদ ইমরান।
বিনামূল্যে ঈদ সামগ্রী ও নতুন পোশাক পেয়ে খুশি হতদরিদ্র প্রতিবন্ধীর পরিবারগুলো।
ড. সেলিনা জানান, প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে না করে তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যে শুধু ঈদেই নয়, করোনা, প্রাকৃতিক দুর্যোগসহ সারাবছর প্রতিবন্ধীদের সহযোগিতা করে যাচ্ছেন। সারাজীবন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যাবার কথাও জানান তিনি।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০১৫ সালে এটি এমপিওভুক্ত হয়। ওই সময়ে ২০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও এখন শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০। প্রতিবন্ধীরা যাতে স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারে সেজন্যই বিদ্যালয়টি স্থাপন করা হয়। বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের দিক নির্দেশনার জন্য ৩৩ জন শিক্ষক কর্মরত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat