×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-২১
  • ৭৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলা সদরে পূর্ব বিরোধের জেরে প্রবাসী চাচা হারুনুর রশিদকে ছুরিকাঘাতে হত্যায় দায়ে ভাতিজা আরিফ হোসেন রুবেলকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ডও দেয়া হয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আসামি রুবেল সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবু জাফরের ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌসুলী (পিপি) জসিম উদ্দিন।
আদালত সূত্রে জানা যায়, সদরের দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে ঘরে ঢুকে চাচা হারুনুর রশিদকে ছুরিকাঘাত করে ভাতিজা রুবেল। এতে তার পেটের নাড়ি-ভুড়ি বের হয়ে যায়।পরে স্বজনদের সহযোগিতায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে নোয়াখালী এশিয়ান হাসপাতালে নেয়া হয়। পরের দিন সকালে হারুনের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমুন নাহার সুইটি বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে চন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে আসামী আরিফ হোসেন রুবেলের বিরুদ্ধে ২০১৮ সালের ৬ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
সাক্ষ্য-শুনানি শেষে এ আদেশ দেন আদালত। এসময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat