×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-২১
  • ৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হাইতিতে বুধবার একটি বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
চিলির উপশহর ক্যারিফোরের পুলিশ প্রধান পিরে বেলামি সামেদি এএফপি’কে বলেন, বিমানটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় জ্যাকমাল শহরে যাচ্ছিল। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়।
তিনি বলেন, ‘আমি পাঁচটি লাশ পড়ে থাকতে দেখেছি। এ ছাড়া কমপক্ষে তিন জনকে আহতাবস্থায় দেখেছি। তারা বিমানে ছিলেন না।’
এর আগে তিনি পাইলট বেঁচে থাকার কথা জানালেও পরে পুলিশ জানায় যে এ বিমান দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে পাইলটও রয়েছেন।
খবরে বলা হয়, এ বিমান বিধ্বস্তের ঘটনায় এক মটরবাইক চালক নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। আহত সকলকে হাসপাতালে নেয়া হয়েছে।
সামেদি জানান, বিমানটি খাদ্য পণ্য বহন করা একটি ট্রাকে আঘাত হানে।
বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি টুইটার বার্তায় বলেন, ‘ক্যারিফোর শহরে রাস্তার ওপর একটি ছোট বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’
তিনি বলেন, ‘আমি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat