×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-২০
  • ৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীন জানিয়েছে, বুধবার সাংহাইয়ে করোনাভাইরাসে সাতজনের মৃত্যু ঘটেছে। এনিয়ে নগরীতে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ালো। এদিকে কর্তৃপক্ষ সপ্তাহব্যাপী কঠোর লকডাউন আরোপ করে সংক্রমণের লাগাম টেনে ধরার চেষ্টা চালাচ্ছে। খবর এএফপি’র।
অতি সংক্রামক করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট এ মহানগরীর আড়াই কোটি মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সরকার তা মোকাবেলা করতে কঠোর বিধিনিষেধ আরোপ করে এবং তারা দফায় দফায় গণ পরীক্ষা চালাচ্ছে।
এ লকডাউন সেখানকার আর্থ-সামাজিক ব্যবস্থার ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। এতে খাদ্য ঘাটতি দেখা দেয়ায় এবং নন-কোভিড মেডিকেল সেবা পাওয়ার সুযোগের অভাবে বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করছে।
নগর কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাসে নতুন করে সাতজন মারা গেছেন। তারা ফুসফুস ক্যান্সার ও ডায়াবেটিসের মতো বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এদের পাঁচজনের বয়স ৭০ বছরের উপরে।
তারা আরো জানায়, নগরীতে বুধবার নতুন করে ১৮ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এদের অধিকাংশের এ ভাইরাসের উপসর্গ রয়েছে।
এদিকে সাংহাইয়ে গত মার্চ থেকে এ পর্যন্ত চার লাখেরও বেশি লোক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং গত সোমবার সেখানে প্রথম এ ভাইরাসে মৃত্যু ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat