×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-১৯
  • ৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিরাপদ শ্রম অভিবাসন প্রক্রিয়ায় ইমামদেরকে সম্পৃক্তকরণের মাধ্যমে বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টায় কুমিল্লা সিটি কর্পোরেশন মিলনায়তনে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন ইমামকে নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম মোঃ মাহাবুবের সঞ্চালনায় উক্ত কর্মশালায় মূল বক্তা ছিলেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন এবং অনান্য ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat