×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-১৯
  • ৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অপরাজনীতির চর্চার কারণে বিএনপি’র রাজনৈতিক ভবিষ্যৎ আজ প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
দেশে দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশ ঠিকই আছে আসলে দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে বিএনপি’র রাজনীতিতে।
দেশের মানুষ করোনা পরবর্তী সময়ে নিজেদের অবস্থান পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে কাজ করছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের অর্থনীতিতে এখন ফিরে আসছে চাঙ্গা ভাব। বিএনপি আন্দোলন ও নির্বাচনে অব্যাহত ব্যর্থতায় এখন চোখে সর্ষে ফুল দেখছে।
তিনি বলেন, অব্যাহত মিথ্যাচার বিএনপি’র চলার পথকে স্বয়ংক্রিয়ভাবে অবরুদ্ধ করে দিচ্ছে। বিএনপি’র রাজনীতিই এখন স্বার্থ এবং ক্ষমতার দ্বন্ধে চক্রাবদ্ধ।এ পরিস্থিতি থেকে বের হতে গিয়ে নেতিবাচক রাজনীতির কারণে তারা এখন সমস্যার আরও গভীরে চলে যাচ্ছে।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিএনপিই এ দেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি তারাই ক্ষমতালোভী দল।
বিএনপিই মানুষের অধিকারহরণকারী এক ফ্যাসিবাদি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলো যখন তারা ক্ষমতায় ছিলো, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, গণতন্ত্র রক্ষার নামে তাদের যে মুখরোচক বক্তব্য তার আড়ালে উঁকি মারে ভোটারবিহীন নির্বাচন এবং কারফিউ গণতন্ত্র।
তিনি বলেন, বিএনপি নেতারা কথায় কথায় গুমের কথা বলেন। অথচ তাদের শাসনামলে অপারেশন ক্লিন হার্টে যাদের অপহরণ গুম আর নির্বিচারে হত্যা করা হয়েছে, সে কথা তারা একবারও বলে না।
ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, চট্টগ্রামে তাদেরই দলের নেতা জামাল উদ্দিনকে কারা গুম করে হত্যা করেছিলো?
বিএনপি নেতারা রাতদিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, আর কথায় কথায় বলেন সরকার নাকি কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের রক্তকণায় যাদের অনিয়ম, লুটপাট তারা শেখ হাসিনা সরকারের কোন ভালো কাজ সহ্য করবে না এটাই স্বাভাবিক বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat