×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-১৮
  • ১০৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে চলতি বছরের জানুয়ারি মাসে পোশাক শ্রমিকরা সবচেয়ে কর্মব্যস্ত সময় কাটিয়েছেন। এ সময় নারী শ্রমিকরা গড়ে ১২ হাজার টাকা বেতন পেয়েছেন। আর পুরুষ শ্রমিকরা পেয়েছেন ১৩ হাজার টাকা।
সাউথএশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মাইক্রোফাইন্যান্স অপরচুনিটিজ (এমএফও) বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের জীবনমানের উপর পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
‘গার্মেন্ট ওয়ার্কার ডায়েরিজ’ শীর্ষক এই গবেষণায় ২০২০ সালের এপ্রিল থেকে ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে ১ হাজার ৩০০ জন নির্বাচিত পোশাক শ্রমিকের তথ্য সংগ্রহ করা হয়েছে।
পাঁচটি গার্মেন্টস শিল্পঘন এলাকা ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে কর্মরত শ্রমিকদের গবেষণায় নেওয়া হয়েছে। জরিপের অন্তর্ভুক্ত শ্রমিকদের তিন-চতুর্থাংশ নারী, যা বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমখাতের প্রতিফলন।
গত জানুয়ারি মাসের ২৭ কর্মদিবসে শ্রমিকরা গড়ে ২৯৫ ঘন্টা সময় কারখানায় কাটিয়েছেন। দুপুরের খাবারের জন্য নির্ধারিত এক ঘন্টা সময় বাদে, শ্রমিকরা গড়ে জানুয়ারি মাসে ২৬৮ ঘন্টা সময় কাজ করেছেন। খাবারের জন্য নির্ধারিত এক ঘন্টা সময় বাদে নারী শ্রমিকরা জানুয়ারি মাসে গড়ে ২৬৭ ঘন্টা কাজ করেছেন এবং পুরুষ শ্রমিকরা গড়ে ২৭০ ঘন্টা কাজ করেছেন। ফেব্রুয়ারি মাসের ২৪ কর্মদিবসে গড়ে শ্রমিকরা ২৫৯ ঘন্টা সময় ফ্যাক্টরিতে কাটিয়েছেন। খাবারের জন্য নির্ধারিত এক ঘন্টা সময় বাদে ফেব্রুয়ারি মাসে শ্রমিকরা গড়ে ২৩৫ ঘন্টা কাজ করেছেন। খাবারের জন্য নির্ধারিত এক ঘন্টা সময় বাদ দিলে নারী শ্রমিকরা ফেব্রুয়ারি মাসে গড়ে ২৩৪ ঘন্টা এবং পুরুষ শ্রমিকরা গড়ে ২৩৫ ঘন্টা কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat