×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-১৮
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইসলামিক স্টেট গ্রুপ রোববার তাদের সাবেক নেতার মৃত্যুর ‘প্রতিশোধ’ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছে এবং ইউরোপে হামলা চালাতে ইউক্রেন যুদ্ধের সুযোগ নিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে । খবর এএফপি’র।
টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে দেয়া এ গ্রুপের এক অডিও বার্তায় বলা হয়, আবু ইব্রাহিম আল-কুরেশি এবং এ গ্রুপের সাবেক মুখপাত্রের মৃত্যুর ‘প্রতিশোধ গ্রহণে আল্লাহ’র ওপর ভরসা রেখে আমরা পবিত্র প্রচারণার ঘোষণা করছি।’
গ্রুপের নতুন মুখপাত্র আবু ওমর আল-মুহাজির রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের কথা উল্লেখ করে প্রতিশোধ গ্রহণে এ সহজ সুযোগ গ্রহণ করে ইউরোপে হামলা শুরু করার আহ্বান জানান।
হোয়াইট হাউস ও মার্কিন প্রতিরক্ষা  কর্মকর্তানরা জানান, ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে মার্কিন অভিযান চলাকালে গ্রেফতার এড়াতে বোমার বিস্ফোরণ ঘটানোয় জঙ্গি গ্রুপের আগের এ নেতা মারা যান।
গত ১০ মার্চ গ্রুপটি তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat