×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-১৫
  • ৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের পার্লামেন্ট দেশটিতে রাশিয়ার সামরিক হামলাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেয়ার একটি প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে। খবর এএফপি’র।
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতাদের সমর্থন জানানো ওই প্রস্তাবে বলা হয়, ‘রাশিয়ার সশস্ত্র বাহিনীর চালানো এ সব হামলা কেবলমাত্র একটি আগ্রাসন অপরাধ না, তা ইউক্রেনের মানুষের, তাদের পরিচয়, তাদের আত্ম-নির্ধারণ ও স্বাধীন উন্নয়ন পরিকল্পিতভাবে ধ্বংস করার একটি প্রচেষ্টা।’
অনলাইনে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সশস্ত্র আগ্রাসনের চূড়ান্ত ধাপ চলাকালে মস্কোর সশস্ত্র বাহিনীর চালানো হামলাকে ইউক্রেনের মানুষের ওপর চালানো একটি গণহত্যা হিসেবে দ্রুত স্বীকৃতি দিতে এই প্রস্তাব অনুমোদন করা হয়।’ গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে তাদের আগ্রাসন শুরু করে।
গণহত্যা হিসেবে রাশিয়ার যুদ্ধকে স্বীকৃতি দিতে ইউক্রেনের পার্লামেন্টের অনুমোদন দেয়া এই প্রস্তাব বিদেশি সরকার, পার্লামেন্ট ও জাতিসংঘের কাছে পাঠানো হবে।
ইউক্রেনের জনগণের বিরুদ্ধে রাশিয়ার হামলা গণহত্যার শামিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চলতি সপ্তাহে এমন কথা বলার পর এ পদক্ষেপ গ্রহণ করা হলো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এ ব্যাপারে তাদের মন্তব্যে বাইডেনের সঙ্গে সুর মিলিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat