×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-১৪
  • ৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলা নববর্ষ অসাম্প্রদায়িকতা ও বাঙালি জাতীয়তাবাদের পরিচায়ক। এ দিনটিতে সে চেতনা আরও শাণিত করতে হবে।
তিনি বলেন, ‘আমরা চাই, বাংলাদেশ বিশ্বের বুকে আরও মাথা উঁচু করে চলুক। সেজন্য, অসাম্প্রদায়িকতা ও ভ্রাতৃত্ববোধকে আরো শাণিত করে বাংলাদেশের সম্মান ও মর্যাদাকে আরও উন্নীত করতে হবে।’
কৃষিমন্ত্রী আজ বৃহস্পতিবার বিকালে নেদারল্যান্ডে আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশনে বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি এসব কথা বলেন।
কৃষিসচিব সচিব মো: সায়েদুল ইসলামের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, হাসানুজ্জামান কল্লোল, ওয়াহিদা আক্তার ও বলাইকৃষ্ণ হাজরা, নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
নেদারল্যান্ডের আলমেয়ারে আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশন ‘ফ্লোরিয়েড এক্সপো-২০২২’ আয়োজনে সরকারিভাবে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। ৬ মাসব্যাপী এ প্রদর্শনী শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। বাংলাদেশসহ প্রায় ৩৩টি দেশ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশন প্রতি দশকে একবার নেদারল্যান্ডে অনুষ্ঠিত হয়। এবার বসেছে প্রদর্শনীর ৭ম আসর। এবারের প্রতিপাদ্য হলো ‘সবুজ নগর গড়ে তোলা’। এবারের প্রদর্শনীটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ফ্লোরিয়েড এক্সপো হিসেবে ২০৫০ সালের মধ্যে পৃথিবীর ৬৮% মানুষ নগরে বাস করবে। নগরকে কীভাবে আরও সবুজ, সুন্দর ও বসবাসযোগ্য করা যাবে, সে বিষয়ে উদ্ভাবন ও গ্রিন সল্যুশনস এই এক্সপোতে প্রদর্শিত হবে।
এক্সপোতে বাংলাদেশ নিজেদের উদ্ভাবন ও গ্রিন সল্যুশনস বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। পাশাপাশি অন্যান্য দেশের প্রযুক্তি, উদ্ভাবন ও জ্ঞান-অভিজ্ঞতা জানার ও তা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
এ বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, এ এক্সিবিশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের মর্যাদা ও সম্মান আরও নতুন মাত্রায় উন্নীত হবে।
প্রদর্শনীর ১ম দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। নববর্ষ উপলক্ষ্যে আগত দর্শনার্থীদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat