×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-১২
  • ৬২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ জেলার প্রাণিসম্পদ বিভাগ গফরগাঁও উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০০ জন নারী-পূরুষকে দু’টি করে ভেড়া প্রদান করেছে।
উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে এই ভেড়া বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফুর জানান, তাদের বিকল্প আয়ের সুযোগ করে দিতেই ভেড়া প্রদান করা হয়েছে। যারা ভেড়া পেয়েছেন তাদের প্রত্যেককে ভেড়া পালনের জন্য ঘর তৈরির উপকরণ দেয়া হবে। এছাড়াও সকলেই ভ্যাকসিন দেয়া হবে।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার ভেড়া বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, নারী ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat