×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-১২
  • ৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রুশ বাহিনী ইউক্রেনের ডনবাস অঞ্চলের চারদিকে তাদের সামরিক অবস্থান শক্তিশালী করছে, বিশেষ করে ইজিয়াম শহরের কাছে। তবে পূর্ব ইউক্রেনের বিতর্কিত এই অঞ্চলে এখনো আক্রমণ শুরু করেনি রাশিয়া। পেন্টাগন কর্মকর্তারা সোমবার এ কথা বলেন।
পেন্টাগন কর্মকর্তা জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘রাশিয়া ডনবাস অঞ্চলকে কেন্দ্র করে পুনরায় সৈন্য মোতায়েন করছে।’
কিরবি বলেন, যানবাহনের একটি বহর ইজিয়ামের দিকে যেতে দেখা গেছে কিন্তু ‘এই বহরে কতগুলো যানবাহন রয়েছে এবং তারা ঠিক কী নিয়ে আসছে তা আমাদের কাছে পরিষ্কার নয়।’
তিনি বলেন, ‘এটি কর্মীদের বহনকারী যানবাহনের পাশাপাশি সাঁজোয়া যান এবং সম্ভবত কিছু আর্টিলারির মিশ্রণ বলে মনে হচ্ছে।’
পেন্টাগনের মুখপাত্র বলেন, ২০১৪ সালের পর থেকে ইউক্রেনের সামরিক বাহিনী ডনবাস অঞ্চলে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সাথে লড়াই করছে।
‘ইউক্রেনিয়ানরা ৮ বছর ধরে লড়াই করছে এবং এখনো লড়ছে’ উল্লেখ করে বলেন, ‘এই অঞ্চলটি ছেড়ে যাওয়ার ব্যাপারে তাদের কোন আগ্রহ দেখা যাচ্ছে না।’
যুক্তরাষ্ট্রের এক সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা সোমবার বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র এখনো বিশ্বাস করে না যে ডনবাস অঞ্চলে ‘নতুন আক্রমন’ শুরু হয়েছে।
কর্মকর্তা বলেন, ‘আমরা এখনো মনে করি যখন সেখানে লড়াই চলছে তখন তারা (রাশিয়ানরা) সেখানে সক্ষমতা জোরদারে পুনরায় সৈন্য মোতায়েনের কাজ চলছে।’
তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ান বাহিনীর শীর্ষ কমান্ডার হিসেবে জেনারেল আলেকজান্ডার ডভোর্নিকভকে নিয়োগ দেয়া হয়েছে, যিনি সিরিয়ায় রাশিয়ান হস্তক্ষেপে কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat