×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-০৯
  • ৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী, সমৃদ্ধ, উন্নত ও শান্তির বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সেই সমৃদ্ধ উন্নত দেশের পথে সঠিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে অব্যাহত রেখে দেশকে সত্যিকার অর্থে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করতে আগামী দিনে তরুণেরাই সবচেয়ে বেশি অবদান রাখবে। তিনি আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় অফিসার্স ক্লাবে টাঙ্গাইল সদর উপজেলা সমিতির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, রোজার মাস চলছে। এটি আমাদেরকে ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। শুধু নিজের কথা না ভেবে আশেপাশের মানুষ, প্রতিবেশী ও দেশের কল্যাণের কথা ভাবতে হবে। তিনি বলেন, যার যার অবস্থান থেকে দেশ ও জাতির প্রতি যে দায়বোধ আছে, তা পালন করতে হবে ও মানুষকে ভালবাসতে হবে।
সমিতির আহ্বায়ক অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে অনুুষ্ঠিত সভায় মো. ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোটমনির এমপি, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat