×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-০৯
  • ৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম.কাদের বলেছেন, জাতীয় পার্টির তত্ত্বাবধায়ক সরকারের প্রতি কোন আস্থা নেই। যতবার তত্ত্বাবধায়ক সরকার হয়েছে ততবারই জাতীয় পার্টি তাদের অবিচারের শিকার হয়েছে।
আজ বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সভাপতি শাহ ইমরান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
জি.এম. কাদের আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িতদের নিরপেক্ষ ও সাহসী হতে হবে। পেশি শক্তি ও টাকার প্রভাবে নির্বাচন ব্যবস্থা নষ্ট হচ্ছে। নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার কারণে রাজনীতিতে সৎ ও নীতিবান মানুষ ভালো করছে না।
তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ এবং করোনার প্রভাবে বিশ^ব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়ছে। অর্থনৈতিক সংকটে পড়েছে সাধারণ মানুষ। দ্রব্যমূল্য বেড়ে গেছে। মানুষের আয় কমে গেছে।’ বাস্তবতা মোকাবেলায় সকল রাজনৈতিক দলের সহায়তায় করণীয় ঠিক করা জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘সরকারকেই উদ্যোগী হয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনা করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat