×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-০৮
  • ৭২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলার সদর উপজেলায় আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫২ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং মোড়কে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড সম্বলিত লোগো ব্যবহার করায় থানা মোড় এলাকায় অবস্থিত মেসার্স ক্ষিরসাপাতা দই ঘর ও মেসার্স এনাম দই ঘরকে ২৫হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে রাজাবাজার এলাকায় বাজার মনিটরিংয়ে সঠিক পরিমাপ ও মূল্য তালিকা না থাকায় এবং বেশি দামে পণ্য বিক্রি করায় ৬ জন সবজি বিক্রেতাকে মোট ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়িদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন। বিএসটিআই জেলা অফিস পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat