×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-০৫
  • ৯৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট সিটি কর্পোরেশন মার্কেট সংলগ্ন এলাকা থেকে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৮টি চোরাই মোবাইল ও ৪টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনীর সোনাগাজী লক্ষীপুর গ্রামের ছোট মিয়ার বাড়ির মো. সোলায়মানের ছেলে মো. মজিবুর রহমান (২৫), নোয়াখালীর হাতিয়ার দক্ষিণ হাতিয়া গ্রামের মো. মনির হোসেনের মেয়ে তাসলিমা বেগম (২০), বরিশালের কাউনিয়ার চরবাড়ীয়া ভেদী বাড়ি গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে মো. ইমরান (২৬) ও মো. রিপন (৩২)।
ওসি মাঈনুর রহমান চৌধুরী জানান, বহদ্দারহাট সিটি কর্পোরেশন মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে কিছু চুরি করা মোবাইল ও ল্যাপটপ পাওয়া যায়। চুরির অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat