×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-০৫
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জার্মানির পররাষ্ট্র মন্ত্রনালয় বার্লিনে রাশিয়ান দূতাবাসের “উল্লেখযোগ্য সংখ্যক’ কর্মী বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। 
ফোকাস অনলাইন পোর্টালে বলা হয়, ৪০ জন দূতাবাস কর্মীর ব্যাপারে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। 
জার্মান পররাষ্ট্রমন্ত্রনালয় সোমবার জানায়, ফেডারেল সরকার রুশ দূতাবাসে কর্মরত  অনেক কর্মচারী আমাদের স্বাধীনতার বিরুদ্ধে এবং দিনের পর দিন সমাজের একত্রীকরণের বিরুদ্ধে কাজ করায় তাদের ‘অগ্রহনযোগ্য’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ান রাষ্ট্রদূতকে এ বিষয় অবহিত করা হয়েছে।
এতে বলা হয়, “আমরা রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞা আরো কঠোর করবো, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে  সহায়তা বৃদ্ধি করবো এবং ন্যাটোর পূর্বাঞ্চলকে শক্তিশালী করবো।”
দ্য বিল্ড পত্রিকা জানায়, রাশিয়ান গোয়েন্দা সংস্থায় কাজ করছেন এমন ১০০ জনকে বহিষ্কার করা হতে পারে। বেলজিয়ামসহ বেশ কয়েকটি দেশ থেকে একই বিবৃতি এসেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় বেলজিয়াম ২১ জন, নেদারল্যান্ড ১৭ জন এবং আয়্যারল্যান্ড ২৯ মার্চ ৪ জন রাশিয়ান কূটনীতিক বহিস্কার করেছে।
লিথুনিয়া, লাটভিয়া, ্এস্তোনিয়া, বুলগেরিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রও রুশ কূটনীতিকদের তাদের দেশ ছাড়তে বলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat