×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-০৪
  • ৬১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিতে শ্রমিকের ঘাটতি নিরসনে কৃষকদের আধুনিক যন্ত্রপাতি দেয়া হচ্ছে।
তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক চুন্নুর টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে বলেন, ‘কৃষিতে শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে। এ সংকট উত্তরণে উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষকদের আধুনিক যন্ত্রপাতি দেয়া হচ্ছে।’
কৃষিমন্ত্রী বলেন, কৃষিতে শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে। বিশেষ করে ধানের চারা রোপন এবং ধান কাটার সময় কৃষি শ্রমিকের সংকট চরম আকার ধারণ করে। এ সংকট উত্তরণে সরকার সমন্বিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে হাওর ও উপকূলীয় এলাকায় ৭০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৫০ শতাংশ উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। 
তিনি জানান, এ প্রকল্পের আওতায় ৫ বছরে ৫১ হাজার ৩০০টি উন্নত কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হবে।
কৃষিমন্ত্রী বলেন, সরকার সারে মূল্য হ্রাস করে নামমাত্র মূল্যে সরবরাহ করার জন্য ২০২০-২১ অর্থবছরে সারে ৭ হাজার ৪২০ দশমিক ৫৫ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। তবে কৃষি কাজে ব্যবহৃত প্রয়োজনীয় কীটনাশক নামমাত্র মূল্যে সরবরাহের কোনও পরিকল্পনা সরকারের নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat