×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৪-০৪
  • ৭৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্েেটর অধিনে করোনাকালে বিচারিক আদালতগুলোতে ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত রেকর্ড ১৫১ দশমিক ৯১ শতাংশ মামলা নিস্পত্তি হয়েছে।
২০২১ সালেরও নিস্পত্তির হার ১১৫ দশমিক ৩৭ শতাংশ। যেখানে ২০২০ সালের নিস্পত্তির হার ৮৩ দশমিক ৫২ শতাংশ। জানা গেছে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুন অর-রশীদ ২০২১ সালে যোগদানের পর থেকেই বাড়তে থাকে মামলা নিস্পত্তির সংখ্যা।
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সম্প্রতি এই তথ্য জানানো হয়। কনফারেন্সে প্রাপ্ত তথ্য অনুযায়ী ম্যাজিস্ট্রেসি আদালতে ২০২২ সাল শুরু হয় ১৬ হাজার ১১১টি মামলা নিয়ে। তিনমাসে নতুন করে দায়ের ও প্রাপ্তি হয় ২ হাজার ৪৮৯টি। এই সময়ে নিস্পত্তি হয় ৩ হাজার ৭৬৯টি মামলা। ২০২১ সালে নিস্পত্তি হয় ১০ হাজার ৯০২টি এবং ২০২২ সালে নিস্পত্তি হয় ৬ হাজার ৩৩৪ টি মামলা। বর্তমানে বিচারাধীন মামলার সংখ্য ১৪ হাজার ৮২৩টি।
হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সভাপতিত্ব করেন- চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুন অর-রশীদ। প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলাম। কনফারেন্সে বিচারবৃন্দছাড়াও বিভিন্ন তদন্ত সংস্থার প্রতিনিধিসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
কনফারেন্সে সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত মামলা নিস্পত্তি, দ্রুত তদন্ত কার্যক্রম সমাপ্ত করার উপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat