×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৯
  • ৬৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ ৭ শ’ কোটি টাকার অধিক ব্যয় সাপেক্ষ ৪টি ‘কাটার সাকশন ড্রেজার ও সহায়ক জলযান’ এবং একটি ‘বয়া লিফটিং জাহাজ’ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।
আজ মঙ্গলবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নারায়ণগঞ্জের বন্দরস্থ কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডে এসব নির্মাণ কাজের উদ্বোধন করেন। ড্রেজারগুলো নৌপথের নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণে এবং ‘বয়া লিফটিং জাহাজ’ মোংলা বন্দরের চ্যানেলে বয়া স্থাপন ও প্রতিস্থাপনের কাজে সহায়ক হবে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সব ধরনের নৌযান তৈরি করার সামর্থ অর্জন করেছি। গত ১৩ বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে। শুধু নৌখাত নয়, সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। সার্বভৌমত্ব ধরে রাখার জন্য শক্তি অর্জন করেছে দেশ।’’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং কর্ণফুলি শীপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদ।
প্রতিমন্ত্রী আরও বলেন, শুধুমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে করোনা মহামারীর মধ্যেও দেশের অর্থনীতি থেমে যায়নি, উন্নয়নমূলক কর্মকান্ড বন্ধ হয়নি।
প্রসঙ্গত, ৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ’ প্রকল্পের বিভিন্ন প্যাকেজের আওতায় দু’টি ২৮ ইঞ্চি কাটার সাকশন ড্রেজারসহ সহায়ক জলযান ও আনুষঙ্গিক সরঞ্জামাদি, দু’টি ২৪ ইঞ্চি কাটার সাকশন ড্রেজারসহ সহায়ক জলযান ও আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ করা হচ্ছে। এছাড়া মোংলা বন্দরের জন্য একটি ‘বয়া লিফটিং জাহাজ’ সংগ্রহ করা হচ্ছে। কর্ণফুলি শীপ বিল্ডার্স লিমিটেড ড্রেজার ও বয়া লিফটিং জাহাজ নির্মাণ করছে। দু’টি ২৮ ইঞ্চি কাটার সাকশন ড্রেজারসহ সহায়ক জলযান ও আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহে ব্যয় হবে ৩৭৮ কোটি ৭০ লক্ষ ৯২ হাজার টাকা এবং দু’টি ২৪ ইঞ্চি কাটার সাকশন ড্রেজারসহ সহায়ক জলযান ও আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহে ব্যয় হবে ২১৩ কোটি ৬১ লক্ষ ০৫ হাজার টাকা। বয়া লিফটিং জাহাজ নির্মাণে ব্যয় হবে ১১৯ কোটি টাকা। বয়া লিফটিং জাহাজ মোংলা বন্দরের চ্যানেলে বয়া স্থাপন ও প্রতিস্থাপনের জন্য ব্যবহৃত হবে। ড্রেজারগুলো ২০২৩ সালের ১৬ জুলাই এবং বয়া লিফটিং জাহাজ ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে পাওয়া যাবে।
বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথের ১০০টি নদী খনন করে প্রায় ৮,০০০ কিলোমিটার নৌপথের নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নৌরুট ও ফেরী রুটসমূহে সারাবছর ফেরী, লঞ্চ, কার্গো ভেসেল ও অন্যান্য নৌযান নির্বিঘেœ চলাচলের উপযোগী করা এবং ক্রমবর্ধমান ড্রেজিং চাহিদা মিটানোর লক্ষ্যে (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ) বিআইডব্লিউটিএ’র ড্রেজিং সক্ষমতা, ৩৫টি ড্রেজারসহ ১৬১টি জলযান সংগ্রহের মাধ্যমে ড্রেজার বহরের সংখ্যা এবং ড্রেজিং ক্যাপাসিটি তিন কোটি ২৫ লক্ষ ৬০ হাজার ঘনমিটার বৃদ্ধি করার জন্য ৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ” প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের বাস্তবায়নকাল-অক্টোবর ২০১৮ থেকে জুন ২০২৩ এবং প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৪৪৮৯ কোটি ৩ লক্ষ ৪২ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat